| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ১৭ বছরে লক্ষধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয়েছে: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ২০:৪২:৫২:অপরাহ্ন  |  ২৭৭০২৭ বার পঠিত
গত ১৭ বছরে লক্ষধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয়েছে: প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রত্যয় নিয়ে আমরা এই আয়োজন করেছি। অন্ধত্ব প্রতিরোধ করুণ এই স্লোগানে আমাদের এই চক্ষু ক্যাম্প। এই জনপদের প্রতিটি মানুষ যারা বৃদ্ধ হয়েছে, যৌবনে তারা জীবন-জীবিকা ও সমাজ সভ্যতা টিকিয়ে রাখতে তারা অনেক ভূমিকা রাখছে।তাদের প্রতি দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের তাদের পাশে উচিত। এই মানুষগুলোর চোখের অপারেশন করে তারা যাতে সুন্দরভাবে দেখতে পায় সে ব্যবস্থা করার জন্যই আমাদের এই আয়োজন।

শুক্রবার (৩ মার্চ) জেলার রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৭ বছর আমরা রামপালে নিয়মিত বিনামূল্যে চক্ষুক্যাম্পের আয়োজন করেছি। এই সময়ে অন্তত ১০ হাজার মানুষের চোখের অপারেশন এবং লক্ষাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনসহ বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দিনভর এ চক্ষু শিবিরে প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় রোগীদের চাহিদা ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া চোখের ছানী ও নেত্রনালী অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করিয়ে দেয়া হবে বলে জানান আয়োজকরা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে খুশি দরিদ্ররা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪