| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০৩:১২:২৭:পূর্বাহ্ন  |  ২৪২৬৪৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সেমন্তঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া আগুনে দুই বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে তাদের চেষ্টা ব্যর্থ হয়।

ভুক্তভোগীরা দাবি করেন, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কাপড়চোপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪