| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় মাইকিং 'সাউন্ডবক্স বাজালে মিলবে না গোরস্থানে ঠাঁই,

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৪:২২:১৪:অপরাহ্ন  |  ২৭৫৫৮২ বার পঠিত
কুষ্টিয়ায় মাইকিং 'সাউন্ডবক্স বাজালে মিলবে না গোরস্থানে ঠাঁই,

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের একটি গ্রামে সাউন্ড বক্স, মাইক সেট বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে ওই গ্রামের মসজিদ কমিটি। এ ঘোষণা জানার পরও কেউ বাজালে তাদের সামাজিকভাবে বর্জন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকি তাদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। ওই গ্রামের নাম মাজগ্রাম।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল)দিনব্যাপী প্রচার মাইকের মাধ্যমে এলাকায় এ ঘোষণা জানিয়ে দেয় বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি। এ সিদ্ধান্ত মাইকে প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৩১ সেকেন্ডের ভিডিওতে একটি ভ্যানে দুটি মাইকে প্রচার করা বার্তায় শুনতে পাওয়া যায়, আজ থেকে মহল্লায় সাউন্ড বক্স, মাইক সেট বাজানো নিষেধ। কোনো ব্যক্তি ভুল করিয়া জেনেশুনে সাউন্ড বক্স, মাইক সেট বাজান, তাঁদেরকে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান থেকে বহিষ্কার করা হইবে। আদেশক্রমে মাজগ্রাম বড় মসজিদের কমিটিবৃন্দ।

এদিকে উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী জানান, গত ২৭ মার্চ জুমার নামাজ শেষে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রামের কোনো বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বা মাইকসেট বাজানো হলে সংশ্লিষ্টদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের কার্যক্রম থেকে বিরত রাখা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক খৎনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে কমিটি এ সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, বরং উচ্চ শব্দ নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাইকিংয়ে ঠিক কী প্রচার হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রচলিত আইনে এভাবে গান-বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪