| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে ইসরায়েলের জাহাজে ইরানের হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২৩:৩৩:১৫:অপরাহ্ন  |  ১২৮২৮৫ বার পঠিত
হরমুজ প্রণালিতে ইসরায়েলের জাহাজে ইরানের হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর তুলে ধরেছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী এক্স-এ পোস্ট করে জানায়, ‘হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সাথে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।’

জাহাজটির নামও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজটি ছিল এমএসসি ইশিকা।

এর আগে শুক্রবার ইরানের আকাশে উড্ডয়নের সময় ৪টি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় ইরান। এর মধ্যে একটি মার্কিন এফ-১৫ই ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।

এছাড়াও, এদিন ইরানের ড্রোন হামলায় কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪