| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৮:৫৩:৫২:পূর্বাহ্ন  |  ১২৩৭৮৪ বার পঠিত
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

ঢাবি প্রতিনিধি: কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাহি চৌধুরী অর্ণব নামে এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত মাহি চৌধুরী অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঢাবি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুরে কয়েকজন ভুক্তভোগী মাহিকে আটক করেন। তাদের অভিযোগ, নিজেকে ক্যাটফুড ব্যবসায়ী পরিচয় দিয়ে ঢাবির একাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪