| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটকে হত্যাচেষ্টার অভিযোগ ইরানের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৯:৪৫:৪২:পূর্বাহ্ন  |  ১১৫৫০০ বার পঠিত
মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটকে হত্যাচেষ্টার অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে বিমানটি ভূপাতিত হলেও এর পাইলট নিরাপদে বের হয়ে যান। পরে তাঁকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান শুরু করেছে।

রোববার (৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর তাঁকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র অভিযান চালায়। ইরানি সূত্রের দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী হামলা চালায়।

এছাড়া ওই যুদ্ধবিমানের আরও একজন ক্রু সদস্যকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে। তাঁকে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা চলছে—এমন অভিযোগও করেছে ইরানি সূত্র।

তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে আছেন কি না, সে বিষয়ে ওই সূত্র কোনো মন্তব্য করেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র পুরো তথ্য প্রকাশ করছে না বলেও দাবি করা হয়েছে।

এর আগে বিবিসি ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে ঝুঁকিপূর্ণ অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। সিবিএসের মতে, বিমানের দুই ক্রুর একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন এখনো নিখোঁজ। উদ্ধারের সময় আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪