| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ২০:২৪:১২:অপরাহ্ন  |  ১১৩৮২৮ বার পঠিত
মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে।

রবিবার (৫ এপ্রিল) নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য ‘বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর দিন’। সবকিছু একসাথে ধ্বংস করা হবে, এর আগে এরকম কখনো হয়নি। এখনই (হরমুজ) প্রণালী খুলে দাও, না হলে জাহান্নামে পড়তে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করো। 

এ সময় তিনি ইরানিদের পাগলা বেজন্মা বলেও গালাগাল করেন।

এর আগে অপর এক পোস্টে ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানান ট্রাম্প।

গত শুক্রবার মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানে থাকা দুইজনের মধ্যে একজনকে সেই দিনই উদ্ধার করা হয়।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আমরা অপর পাইলটকে উদ্ধার করেছি। কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। তিনি আহত হয়েছেন, তবে সুস্থ হয়ে উঠবেন।

তিনি উদ্ধার অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, ইরানি সেনারা বিপুলসংখ্যক সদস্য নিয়ে তাকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার পর্যায়ে পৌঁছেছিল।

ট্রাম্প আরও বলেন, মানব ও প্রযুক্তিগত ঝুঁকি অত্যন্ত বেশি থাকায় সাধারণত এমন বিপজ্জনক অভিযান চালানো হয় না। এটি বিরল ঘটনা। প্রথম দফার পর দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় এবং দিনের আলোতেই পাইলটকে উদ্ধার করা হয়, যা অস্বাভাবিকভাবে সাহসী পদক্ষেপ ছিল। উদ্ধারকারী দলকে প্রায় সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করতে হয়েছিল।

তবে তার এই অভিযানের সফলতার বক্তব্যকে নাটক বলেছে আল জাজিরা। ইরানও দাবি করেছে, মার্কিন এই অভিযানকে তারা প্রতিহত করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪