| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি চেয়েছেন পোপ লিও

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ২১:২২:২৮:অপরাহ্ন  |  ১১৩৫৪৬ বার পঠিত
শান্তি চেয়েছেন পোপ লিও

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের নেতাদের শান্তি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও। রোববার (৫ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে প্রথম ইস্টার মিসা উদযাপনের সময় এ আহ্বান জানান তিনি। এ সময় হাজার হাজার উপাসক মিসা শোনার জন্য স্কোয়ারে উপস্থিত ছিলেন।

মিসায় সাদা গোলাপে ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে পোপ লিও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা যুদ্ধ চালানোর ক্ষমতা রাখেন, তারা শান্তি বেছে নিক।

তিনি বলেন, এই উদযাপনের দিনে চলুন আমরা সকল বিরোধ, আধিপত্য ও ক্ষমতার বাসনা ত্যাগ করি এবং প্রার্থনা করি, একটি যুদ্ধবিধ্বস্ত বিশ্বে প্রভু তার শান্তি প্রদান করুন।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রথম পোপ হিসেবে লিও সম্প্রতি ইরান যুদ্ধের সমালোচক হিসেবে পরিচিত হয়েছেন। তিনি বিভিন্ন জনসভা ও ভাষণে বৈশ্বিক সংঘাতের তীব্র সমালোচনা করেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

প্রথম ইস্টার মিসায় পোপ লিও ভিড়ের দিকে হাত নাড়িয়ে ‘উরবি এৎ ওরবি’ (নগরী ও বিশ্বের প্রতি) আশীর্বাদ দেন। ভ্যাটিকানে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে তিনি লাতিন, আরবি ও চীনা, ইস্টারের শুভেচ্ছা জানান।

পোপ বলেন, আমরা সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং হাজার হাজার মানুষের মৃত্যুর প্রতি উদাসীন হয়ে যাচ্ছি। যাদের হাতে অস্ত্র আছে তারা তা নামান। যাদের ক্ষমতা আছে তারা যুদ্ধ না করে শান্তি বেছে নিক। সম্প্রতি প্রথার বিপরীতে, লিও কোনো নির্দিষ্ট দেশ বা সংঘাতের নাম উল্লেখ করেননি।

তিনি তার পূর্বসূরী পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানান, যিনি গত বছর ইস্টার সানডেতে তার শেষ ভাষণ দিয়েছিলেন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে। যিশুর ত্রৈদিনের পুনরুত্থানের কাহিনী উল্লেখ করে পোপ বলেন, তিনি পূর্ণাঙ্গভাবে অহিংস ছিলেন। পোপ আরও ঘোষণা করেন, আগামী ১১ এপ্রিল তিনি শান্তির প্রার্থনার জন্য পুনরায় ব্যাসিলিকা ভিজিট করবেন।

গত কয়েক সপ্তাহে লিও বৈশ্বিক সংঘাতের তীব্র সমালোচনা করেছেন। তিনি হোলি উইকের বিভিন্ন ভাষণে সতর্ক করেছেন, যুদ্ধ এবং মানবিক দুর্দশার প্রতি উদাসীনতা বাড়ছে। শনিবার রাতে ইস্টার ভিজিল প্রার্থনায় পোপ উপাসীদের আহ্বান জানান, বিশ্বব্যাপী সংঘাতের বিস্তৃততা দেখে উদাসীন হবেন না, বরং সমঝোতার জন্য কাজ করুন।

এক বিরল আহ্বানে তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, ইরান সংঘাত শেষ করতে কোনো পথ বের করুন। সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪