| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৬:৪১:৫৫:অপরাহ্ন  |  ১০১৭৫০ বার পঠিত
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। রোববার সকালে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সকালে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, খাদেমি সম্প্রতি আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে এই পদে থাকা মোহাম্মদ কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলের এক হামলায় নিহত হন। ওই সময় ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘাত চলছিল।

ইরানে গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের পর খাদেমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দাবি করেছিলেন, বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের কৌশল’ বাস্তবায়ন করা হচ্ছে।

খাদেমির ভাষ্য অনুযায়ী, ইরানে ছড়িয়ে পড়া ওই বিক্ষোভে অন্তত ১০টির বেশি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। এর মধ্যে ইসরায়েলের সাইবার ও গোয়েন্দা ইউনিট ‘৮২০০’র সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেন তিনি। সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪