| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে পুরো মধ্যপ্রাচ্য জ্বলছে: রাশিয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৭:৩১:৪৬:অপরাহ্ন  |  ১০১৫৪৫ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে পুরো মধ্যপ্রাচ্য জ্বলছে: রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধ ভৌগোলিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বিস্তৃত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন জ্বলছে, জানিয়েছে ক্রেমলিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডেতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুমকি দেন, হরমুজ প্রণালী পুনরায় চালু না হলে মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্যবস্তু করা হবে।

রয়টার্স ট্রাম্পের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বিষয়টি দেখেছে, তবে এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চায় না। পেসকভ বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়ছে এবং ক্রমাগত বাড়ছেই। বাস্তবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলই এখন জ্বলছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালানো হয়েছে, এটা তারই অত্যন্ত বিপজ্জনক ও নেতিবাচক পরিণতি।’

তিনি আরও বলেন, ‘এই সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি বেড়েছে এবং এখন আমরা সবাই এর পরিণতি সম্পর্কে সচেতন, এর মধ্যে বৈশ্বিক অর্থনীতির ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাবও রয়েছে।’ সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪