| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রু উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা আমেরিকার!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৮:৩৫:৪৬:অপরাহ্ন  |  ১০০২৭৭ বার পঠিত
ক্রু উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা আমেরিকার!

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের জন্য চালানো যুক্তরাষ্ট্রের অভিযানটি ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টার আড়াল হতে পারে।

রোববার (৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুক্রবার ইরানে বিধ্বস্ত হওয়া একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে। এই অভিযানকে দুঃসাহসিক উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করেন তিনি।

তবে ইরানের সামরিক বাহিনী এটিকে ‘প্রতারণা ও পালানোর মিশন’ বলে অভিহিত করে এবং দাবি করে যে এটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এই অভিযানের বিষয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে।

বাগাই বলেন, ‘যে এলাকায় মার্কিন পাইলটের অবস্থান বলা হয়েছে, সেই কোহগিলুয়েহ ও বয়ার-আহমদ প্রদেশ কেন্দ্রীয় ইরানে, যেখানে তারা অবতরণ করার চেষ্টা করেছিল বা বাহিনী নামাতে চেয়েছিল সেই জায়গা থেকে অনেক দূরে।’

তিনি আরও বলেন, ‘এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে পরিচালিত একটি প্রতারণামূলক অভিযান হতে পারে, এ সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’

বাগাই আরও যোগ করেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য একটি বিপর্যয় ছিল। সূত্র: মিডল ইস্ট আই

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪