| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ

তেহরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০০:২৭:২৯:পূর্বাহ্ন  |  ৯৬৭৮০ বার পঠিত
তেহরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা হয়েছে—এমন অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের কথিত উদ্ধার অভিযানকে ঘিরে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। তাঁর দাবি, অভিযানের ভৌগোলিক অবস্থান নিয়েও অসংগতি দেখা গেছে।

বাগাই বলেন, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে মার্কিন পাইলটের উপস্থিতির যে দাবি করা হয়েছে, তা সেই অঞ্চল থেকে অনেক দূরে, যেখানে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী নামানোর চেষ্টা করেছে বলে জানা গেছে। তাঁর মতে, এই অসামঞ্জস্যতা পুরো অভিযানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, এটি ‘প্রতারণামূলক’ বা ‘বিভ্রান্তিকর’ অভিযান হতে পারে, যার লক্ষ্য ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা।

এর আগে রোববার (৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।

এই অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪