| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিত্রদের সমালোচনায় ট্রাম্প, ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০২:৩২:২৫:পূর্বাহ্ন  |  ৯৭০৯৪ বার পঠিত
মিত্রদের সমালোচনায় ট্রাম্প, ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতা না করায় ন্যাটোসহ ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই সংঘাতে ওয়াশিংটন প্রত্যাশিত সমর্থন পায়নি।

ট্রাম্প বলেন, ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া—কেউই যুক্তরাষ্ট্রকে কার্যকর সহায়তা দেয়নি। এ সময় তিনি ন্যাটোকে আবারও ‘কাগুজে বাঘ’ হিসেবে উল্লেখ করে জোটটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।

মার্কিন প্রেসিডেন্ট বিশেষভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর ভাষ্য, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় জাপানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়াতেও প্রায় ৪৫ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করলেও প্রয়োজনের সময় তারা পাল্টা সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন বক্তব্য মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪