স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষাস্কুলে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমএ ও এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে ।
সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাষ করা হয়।এ বিয়য় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন । ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের আসন বিন্যাস পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সেজন্য ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আসন বিন্যাস জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতেও বলা হয়েছে।
রিপোর্টার্স২৪/ফয়সাল