আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় তেহেরান জুড়ে রেড এলার্ট জারি করেছে ইরানি কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। যা গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে শেষ হবে। তবে এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, তারা শত্রুপক্ষের জন্য হরমুজ প্রণালী খুলবে না।
এ অবস্থায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো,বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেই প্রেক্ষাপটেই রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে এবং জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, চলমান সংঘাত নিরসনে প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি ইরান প্রত্যাখ্যান করেছে। তেহরানের অবস্থান হলো, তারা কোনো স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়; বরং মধ্যপ্রাচ্যজুড়ে একটি সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি চায়।
রিপোর্টার্স২৪/এসসি