| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৯:২৯:০৫:অপরাহ্ন  |  ৯৭৬১৩ বার পঠিত
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বর্তমানে আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ক্লাস শুরু হবে আগামী ১০ মে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হয় গত ২২ ফেব্রুয়ারি থেকে। এখন পর্যন্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েজ লিস্ট প্রকাশিত হয়েছে। ক্লাস শুরুর আগেই ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হয়। গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছরে কোনো সিলেকশন ছিল না। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হয়। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪