| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ ইস্যুতে দুই সপ্তাহের সময় চাইলেন শাহবাজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ০২:৪১:২০:পূর্বাহ্ন  |  ৮৭২৭৭ বার পঠিত
হরমুজ ইস্যুতে দুই সপ্তাহের সময় চাইলেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে চূড়ান্ত সময়সীমা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সদিচ্ছার নিদর্শন হিসেবে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানের প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে এবং অদূর ভবিষ্যতে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।

শাহবাজ শরিফ আরও বলেন, এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে সফল হওয়ার সুযোগ দিতেই তিনি দুই সপ্তাহের সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ৮ এপ্রিল ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪