| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ হোয়াইট হাউসের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ০৩:৫৮:০৯:পূর্বাহ্ন  |  ৮৭০৬১ বার পঠিত
ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ হোয়াইট হাউসের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সম্ভাব্য সামরিক অভিযান ঘিরে উত্তেজনার মধ্যে পারমাণবিক বোমা হামলার আশঙ্কা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনায় এ ধরনের হামলার ইঙ্গিত নেই।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এক বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকর করতে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলো ব্যবহারের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তার এই মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

এ প্রেক্ষিতে হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক প্রতিক্রিয়ায় জানায়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে “আক্ষরিক অর্থে” পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত নেই। বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

মূলত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ভ্যান্সের বক্তব্যে ট্রাম্প প্রশাসন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। ওই দাবির জবাবেই হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ অবস্থান পরিষ্কার করে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হোয়াইট হাউসের এই বক্তব্যে অন্তত পারমাণবিক হামলার আশঙ্কা আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪