| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে আলোচনায় আনতে চীন ভূমিকা রেখেছে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৫:২৬:৩০:অপরাহ্ন  |  ৮৭৬৩৯ বার পঠিত
ইরানকে আলোচনায় আনতে চীন ভূমিকা রেখেছে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইরানকে যুদ্ধবিরতি আলোচনায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।ট্রাম্প বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে আলোচনার টেবিলে আনতে চীন প্রভাব বিস্তার করেছে বলে তার ধারণা।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিজেদের প্রচেষ্টার কথাও উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন সবসময় অবিলম্বে যুদ্ধবিরতি, শত্রুতা বন্ধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছে।

তবে চীন ঠিক কী ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতে বৈশ্বিক শক্তিগুলোর পরোক্ষ ভূমিকা ক্রমেই স্পষ্ট হচ্ছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪