আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ হরমুজ প্রণালি আগামী বৃহস্পতিবার বা শুক্রবার পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তানে নির্ধারিত বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির একটি কাঠামো চূড়ান্ত হলে এই নৌপথ পুনরায় চালু করা হতে পারে।
সংঘাত চলাকালে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। এর ফলে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে দামের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়ে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি