| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫ জাহাজ চলাচলের অনুমতি ইরানের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ২১:১৮:৫৯:অপরাহ্ন  |  ৭৮০২১ বার পঠিত
হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫ জাহাজ চলাচলের অনুমতি ইরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ করা হয়।

ইরান ও ওমান-এর মধ্যবর্তী মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই গুরুত্বপূর্ণ নৌপথটি পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর-এ প্রবেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে এই প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এবং সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে ইরান অধিকাংশ সময় এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত বা বন্ধ রাখে। এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, ফলে বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যায়।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন করে নির্ধারিত এই সীমা আংশিক স্বাভাবিকতা ফিরিয়ে আনলেও, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে অনিশ্চয়তা পুরোপুরি কাটবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪