| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলকে সতর্ক করলো রাশিয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ২৩:২২:৪৩:অপরাহ্ন  |  ৭৬৩৯১ বার পঠিত
ইসরায়েলকে সতর্ক করলো রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না রাশিয়া। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রচেষ্টাকে বিঘ্নিত করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ কেবল লেবাননকে একটি মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। ইতিমধ্যেই নাজুক সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে আরও খারাপ করেছে বলেও রাশিয়া বিবৃতিতে উল্লেখ করে।

এদিকে লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে তিনি এ নির্দেশ দেন।

বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে ট্রাম্প এ বিষয়ে নির্দেশনা দেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায় সেজন্য ট্রাম্প এ নির্দেশ দেন।

সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প তাকে ফোন করেন। এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪