| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে বোমা হামলায় প্রাণ গেলো ফরিদপুরের দিপালীর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ২৩:০১:৪৪:অপরাহ্ন  |  ৫৮১৯৫ বার পঠিত
লেবাননে বোমা হামলায় প্রাণ গেলো ফরিদপুরের দিপালীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহতের নাম দিপালী (পূর্ণ নাম জানা যায়নি)।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৈরুত এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস সূত্রে জানা গেছে, হামলার সময় দিপালী তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। হামলার পরপরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।একই হামলায় দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা ও দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় তিন শতাধিক মানুষ নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪