| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে মিলল পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ বিষাক্ত ‘কিং কোবরা’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৩:৫৩:২৫:অপরাহ্ন  |  ৫২৮২ বার পঠিত
চবিতে মিলল পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ বিষাক্ত ‘কিং কোবরা’

স্টাফ রিপোর্টার : জীববৈচিত্র্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে বিষধর সাপ কিং কোবরা।সাপটিকে বিশ্ববিদ্যালয় গবেষণায় ব্যবহারে



আহ্বান জানান, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপকের।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা কলোনি থেকে বিষধর সাপ কিং কোবরা উদ্ধার করেন সচেতনতা বিষয়ক সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা।

সংগঠন সূত্রে জানা যায়, পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ এর এক কামড়ে প্রচুর পরিমাণে প্যারালাইসিস-জনিত নিউরোটক্সিন সরবরাহ করে  এ সাপের বিষ এতটাই শক্তিশালী যে মাত্র কয়েক ঘণ্টায় প্রাণ কেরে নিতে পারে বিশাল দেহের মত হাতিরও। দ্বিতীয়বারের মতো চবিতে কিং কোবরা সাপের উদ্ধার কাজ পরিচালনা করে।

শুরুতে ঝর্ণা কলোনির বাসিন্দা ইমাম হোসেন ফোন করে জানান, একটি কিং কোবরা সাপ তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে পরে থ্রিএসএ টিমের সদস্যরা সাপটিকে উদ্ধার করে। 

প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম আল হায়দার বলেন, পটিকে নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি সাপটিকে গবেষণার কাজে ব্যবহার করা হয় তাহলে গবেষণা কাজে হস্তান্তর করা হবে। আর যদি ব্যবহার না করা হয়, তাহলে সাপটিকে নিরাপদে প্রকৃতিতে মুক্ত করা হবে। তিনি আরও বলেন, এর আগে ২০২১ সালে দিকে এ জাতের একটি সাপ ধরা হয়েছিল। এটি খুবই লাজুক প্রকৃতির একটি সাপ, যা সাধারণত কাউকে কামড়ায় না বললেই চলে। বাংলাদেশে এ সাপের কামড়ের ঘটনা অত্যন্ত বিরল।

রিপোর্টার্স২৪/ফয়সাল


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪