| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়, উভয় পক্ষের ১৭৫ জন করে মুক্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৭:১০:১০:অপরাহ্ন  |  ৫৪১৩০ বার পঠিত
রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়, উভয় পক্ষের ১৭৫ জন করে মুক্তি
ছবির ক্যাপশন: ৫ মার্চ, ২০২৬ তারিখে ইউক্রেনের চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন বন্দী বিনিময় চলাকালীন ২২ মাস ধরে বন্দী থাকা তার স্বামীকে এক নারী স্বাগত জানাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারও যুদ্ধবন্দী (পিওডব্লিউ) বিনিময় হয়েছে। সর্বশেষ এই বিনিময়ে উভয় পক্ষ ১৭৫ জন করে বন্দী মুক্ত করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই বন্দী বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবন্দীদের পাশাপাশি কুর্স্ক অঞ্চল থেকে আটক সাতজন বেসামরিক নাগরিককেও ফিরিয়ে দেওয়া হয়েছে।

চলমান যুদ্ধের প্রেক্ষাপটে উভয় দেশের মধ্যে এ ধরনের বন্দী বিনিময় মানবিক উদ্যোগ হিসেবে দেখা হয় এবং এটি দুই পক্ষের মধ্যে সীমিত হলেও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ চলমান থাকলেও এ ধরনের বিনিময় ভবিষ্যতে বৃহত্তর মানবিক সমঝোতা বা কূটনৈতিক অগ্রগতির পথ প্রশস্ত করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪