| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গসহ ১২ রাজ্যে কমেছে ৫ কোটির বেশি ভোটার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ২১:০৩:২০:অপরাহ্ন  |  ৮০৯ বার পঠিত
পশ্চিমবঙ্গসহ ১২ রাজ্যে কমেছে ৫ কোটির বেশি ভোটার
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর মোট ভোটারের সংখ্যা ৫ কোটিরও বেশি কমেছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর শুরুর আগে এসব অঞ্চলে মোট ভোটার ছিলেন প্রায় ৫০ কোটি ৯৯ লাখ। সংশোধন শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮১ লাখে। অর্থাৎ প্রায় ৫ কোটি ১৮ লাখ ভোটার কমেছে, যা মোটের প্রায় ১০.২ শতাংশ।

এসআইআর-এর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গসহ ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই যাচাই কার্যক্রম পরিচালিত হয়। এর আগে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলেও সর্বশেষ শুক্রবার উত্তরপ্রদেশের তালিকাও প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, এই প্রক্রিয়ায় মোট ৬৬ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে—প্রায় ২৫ লাখ ৪৭ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ,যেখানে ২৪ লাখ ১৬ হাজার মৃত ভোটারের নাম অপসারণ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে প্রথম এসআইআর কার্যক্রম শুরু হয় বিহারে। পরে গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে ভুয়া বা মৃত ভোটারের নাম বাদ দিয়ে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নই এই উদ্যোগের লক্ষ্য। আনন্দবাজার

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪