| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সপরিবারে ‘কবি চিতাবাঘ’ দেখলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ২২:১৭:৪০:অপরাহ্ন  |  ৬২৭ বার পঠিত
সপরিবারে ‘কবি চিতাবাঘ’ দেখলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাজধানীর বেইলি রোড মহিলা সমিতি মঞ্চ-এ পরিবারসহ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি সহধর্মিনী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে মিলনায়তনে পৌঁছান। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

মিলনায়তনে প্রবেশের পর প্রধানমন্ত্রী ও তার পরিবারকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত দর্শকরা। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শিশু শিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রীর এই উপস্থিতি।

নাটক শেষে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন। এতে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

‘কবি চিতাবাঘ’ নাটকটি শিকড় চিলড্রেন থিয়েটার-এর প্রযোজনায় মঞ্চস্থ হয়। নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪