| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র,ওয়াশিংটনের অস্বীকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ২২:৪১:১৫:অপরাহ্ন  |  ৫৯৬ বার পঠিত
ইরানের সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র,ওয়াশিংটনের অস্বীকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের এক জ্যেষ্ঠ সূত্র দাবি করেছে, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে এ দাবি দ্রুতই নাকচ করেছে ওয়াশিংটন।

শনিবার (১১ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি সূত্রটি জানায়, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা ইরানের জব্দ সম্পদ মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক সংকেত দিয়েছে। ইসলামাবাদে চলমান আলোচনায় সমঝোতার ক্ষেত্রে এটি “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে উল্লেখ করা হয়।

সূত্রটির দাবি, এই অর্থ ছাড়ের বিষয়টি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত,যা বর্তমান আলোচনার অন্যতম প্রধান ইস্যু।

আরেকটি ইরানি সূত্র জানায়, প্রায় ৬ বিলিয়ন ডলার (৬০০ কোটি ডলার) মুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে, যা কাতারে সংরক্ষিত রয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কাতার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এই দাবি সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ইরানের সম্পদ ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে থাকা তেল বিক্রির অর্থ জব্দ হয়ে যায়। পরে ২০২৩ সালে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে ওই অর্থ কাতারে স্থানান্তর করা হয়।

সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, অর্থগুলো কেবল মানবিক খাতে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা যাবে এবং তা কঠোর তদারকির আওতায় থাকবে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি আলোচনায় চাপ তৈরির কৌশলও হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪