| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দিনের আলোচনা শেষ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ২৩:৪০:৫৩:অপরাহ্ন  |  ৪৩৭ বার পঠিত
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দিনের আলোচনা শেষ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগোতে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখে পড়ে। খবর বিবিসির।

আলোচনা শুরুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। একই সঙ্গে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে এ দাবি অস্বীকার করেছে।

এর আগে শনিবার বিকেলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পরোক্ষভাবে বা আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ইসলামাবাদ থেকে বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানান, বিষয়টি সত্য হলে ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এটাই প্রথম, যেখানে পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে দুই পক্ষের আলোচক দল মুখোমুখি বসেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। আল জাজিরাও সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়, আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার সকালে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪