| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হচ্ছেন মৌনী রায়!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২৩:৩৪:০৩:অপরাহ্ন  |  ৪৫৮৯৫ বার পঠিত
মা হচ্ছেন মৌনী রায়!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের অন্দরে শোনা যাচ্ছে মা হতে চলেছেন বাঙালি কন্যা মৌনী রায়! বিগত কয়েকদিন ধরে এমনই জল্পনা। যত সময় যাচ্ছে, নানা ঘটনায় সেই গুঞ্জন আরো জোড়ালো হচ্ছে। দুই মাস আগে থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই জল্পনা আরও একবার উস্কে দিল মৌনীর উপস্থিতি।

সম্প্রতি বেশ কিছুদিন পরে জনসমক্ষে আসেন মৌনী। তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। সেই সময়ই অনেকের নজরে আসে তার মোটা পেটের। মৌনী নাকি ওড়না দিয়ে পেট আড়াল করেছিলেন। এরপরই সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন।

অনেকের দাবি, অভিনেত্রী নাকি ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এই জল্পনা নিয়ে মাসখানেক আগে মুখ খুলেছিলেন মৌনী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা একেবারে সত্যি নয়। মৌনীর বক্তব্যের পরে মাঝে বিষয়টি আলোচনা থেকে হারিয়ে যায়। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই গুঞ্জন।

২০২২ সালে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের বাঙালি মেয়ে মৌনী। বিয়ের পর থেকেই মাঝেমধ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শোনা গেছে।

অভিনেত্রীর অনুরাগীদের একাংশ এই খবরে বেশ উচ্ছ্বসিত। তেমনই অন্য অংশের মতে, কেবল পোশাক বা ছবির ভিত্তিতে এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। সব মিলিয়ে, মৌনীর মাতৃত্বের জল্পনা আপাতত সামাজিকমাধ্যমে দু’ভাগে বিভক্ত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪