| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাইলেই ইরানকে ধ্বংস করে দিতে পারি: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ০২:৪৯:৩৮:পূর্বাহ্ন  |  ৪৫৫০৫ বার পঠিত
চাইলেই ইরানকে ধ্বংস করে দিতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, চাইলে একদিনেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দিতে পারেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একদিনেই ইরানকে ধ্বংস করে দিতে পারি। তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র—সবকিছুই শেষ করে দিতে পারি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, কোন জাহাজ চলাচল করবে তা ইরান নির্ধারণ করতে পারে না। তার ভাষায়, হয় সব জাহাজ নিরাপদে চলাচল করবে, নতুবা একটিও নয়।

ইরানের তেল রপ্তানি নিয়েও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা নেবে যাতে ইরান তাদের পছন্দের দেশগুলোর কাছে তেল বিক্রি করে আয় করতে না পারে। এটা হবে সব অথবা কিছুই না—এটাই নিয়ম, যোগ করেন তিনি।

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, সম্ভাব্য এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হতে পারে, তবে তা হবে আরও বড় পরিসরে। এতে বৈশ্বিক জাহাজ চলাচলে প্রভাব পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রমুখী জাহাজের সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪