| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের বন্দরগুলোতে আজ থেকে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১০:৪০:৪০:পূর্বাহ্ন  |  ৪২৯৮৫ বার পঠিত
ইরানের বন্দরগুলোতে আজ থেকে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের বন্দরগুলোতে আজ সোমবার থেকে অবরোধ কার্যকর করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এ অবরোধ শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।

সেন্টকোমের ঘোষণায় বলা হয়েছে, এই অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দরে জাহাজ প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে বর্তমানে যেসব জাহাজ ইরানের বন্দরে অবস্থান করছে, সেগুলোকেও বন্দর ত্যাগ করতে দেওয়া হবে না। কোনো জাহাজ এ নির্দেশনা অমান্য করলে সেটিকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকোম জানায়, “সোমবার পূর্বাঞ্চলীয় (ইরানি) সময় সকাল ১০টা থেকে আরব সাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানি বন্দরসহ দেশের সব বন্দরে অবরোধ জারি করা হচ্ছে। ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশকারী কিংবা সেখান থেকে বের হতে চাওয়া সব দেশের জাহাজের ক্ষেত্রে এ অবরোধ সমানভাবে কার্যকর হবে।”

তবে হরমুজ প্রণালি ব্যবহার করে ইরান ছাড়া অন্য কোনো দেশের বন্দরে যাওয়া-আসা করা জাহাজের ক্ষেত্রে এ অবরোধ প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোর সুবিধার্থে অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করেছে সেন্টকোম।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হয়। এর পরপরই রোববার আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারির হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকরের ঘোষণা আসে।


সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪