| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশা ভোঁসলের বিদায়ে যা বললেন শাহরুখ খান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৬:২২:৩৬:অপরাহ্ন  |  ৪৩৭২৬ বার পঠিত
আশা ভোঁসলের বিদায়ে যা বললেন শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে যেন এক যুগের অবসান হিসেবে দেখছেন ভক্ত-অনুরাগীরা। ৯২ বয়সী এই সংগীত তারকার মৃত্যুসংবাদে শোকাহত বলিউড বাদশাহ শাহরুখ খানও।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে সামাজিকমাধ্যমে এক আবেগঘন বার্তায় কিংবদন্তি এই গায়িকাকে স্মরণ করেন কিং খান।

শাহরুখ খান লেখেন, ‘আশা ভোঁসলের বিদায়ের খবরটা সত্যিই খুব দুঃখের…। তার কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ ছিল এবং আগামী শত শত বছর ধরে বিশ্বজুড়ে তা অনুরণিত হতে থাকবে। এমন এক প্রতিভা, যা অনেকের চেয়েও বেশিদিন টিকে থাকবে, তিনি সব সময় আমাকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং তাকে খুব মিস করব আমি।

শান্তিতে থাকুন আশা তাই…ভালোবাসি।’

উল্লেখ্য, রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। বিভিন্ন ভাষায় গাওয়া তার অগণিত জনপ্রিয় গান আজও সমানভাবে সমাদৃত। তার কণ্ঠে অমর হয়ে আছে অসংখ্য কালজয়ী সৃষ্টি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪