| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ইস্যুতে পোপ লিও’র তীব্র সমালোচনা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৬:৪০:৩৮:অপরাহ্ন  |  ৪৩৬৬০ বার পঠিত
ইরান ইস্যুতে পোপ লিও’র তীব্র সমালোচনা ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোপ লিও চতুর্দশকে তীব্র সমালোচনা করেছেন। ইরান নিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা জানানোর পরই এই প্রতিক্রিয়া দেন তিনি।

লিও রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, পোপ ‘পররাষ্ট্রনীতির জন্য ভীষণ খারাপ’।

তিনি বলেন, ‘আমি এমন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক।’

পোপের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে ট্রাম্প বলেন, পোপ লিও ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পারমাণবিক ইস্যুতেও দুর্বল’।

এর আগে গত সপ্তাহে পোপ লিও ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেন, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যুদ্ধ থামাতে রাজি না হলে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’।

পোপ ট্রাম্পের ওই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘এখানে শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্ন নয়, এর চেয়েও বড় বিষয় হলো নৈতিকতার প্রশ্ন।’ সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪