| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি, পাল্টা হুঁশিয়ারি চীনের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ২১:৪১:২৩:অপরাহ্ন  |  ৩৮০৯৩ বার পঠিত
ইরান ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি, পাল্টা হুঁশিয়ারি চীনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ এনে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে, ওয়াশিংটন যদি ভিত্তিহীন অজুহাতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে বেইজিং-ও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

গত ১২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, বেইজিং যদি তেহরানকে কোনও ধরনের সামরিক সাহায্য দেয়, তাহলে তিনি চীনা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন। আগামী মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। তার আগেই এই হুমকি দুই পরাশক্তির মধ্যে আবারও বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী- চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, বেইজিং ইতোমধ্যে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়ে থাকতে পারে।

১৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এই মিথ্য অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয়, তাহলে চীন নিজের স্বার্থ রক্ষায় অবশ্যই দৃঢ় ও কার্যকর পাল্টা পদক্ষেপ নেবে।’

পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, চীন সবসময়ই সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও নিজস্ব কঠোর নীতিমালা মেনে চলে। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস ও আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪