| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মোদি-ট্রাম্প ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ২২:০৬:১৫:অপরাহ্ন  |  ৩৮০৮৩ বার পঠিত
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মোদি-ট্রাম্প ফোনালাপ
ছবির ক্যাপশন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই ছিল দুই নেতার প্রথম আলোচনা।

প্রায় ৪০ মিনিটের এই ফোনালাপে উভয় নেতা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ফোনালাপের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, দুই দেশ তাদের “বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব” আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদি লিখেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

ফোনালাপের পর ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবেই প্রধানমন্ত্রী মোদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে থাকেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ দুই নেতা সর্বশেষ কথা বলেন। তখনও তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে দ্বিতীয় দফা সংলাপের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪