| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা শুরু হতে পারে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ০২:২৭:০৯:পূর্বাহ্ন  |  ৩৭৫১৫ বার পঠিত
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা শুরু হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী দুই দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় কোনো অগ্রগতি হতে পারে। আলোচনার কেন্দ্র হিসেবে পাকিস্তানের ইসলামাবাদকেই আবারও বিবেচনা করা হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।

এমন এক সময়ে এই মন্তব্য এল, যখন এর আগে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। কিন্তু কোনো চুক্তিতে পৌঁছানো না যাওয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ে।

তবে ইরানের পক্ষ থেকে নতুন আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তেহরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের তথ্য তাদের কাছে নেই।

উল্লেখ্য, ইসলামাবাদে গত রবিবারের বৈঠক ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে। এরপর ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের ঘোষণা দেন এবং ইরান পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দেয়। এ অবস্থায় নতুন আলোচনার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪