| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১১:০৪:৪৪:পূর্বাহ্ন  |  ৩৬১১২ বার পঠিত
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দুর্ঘটনাটি ছিল বেশ ভয়াবহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের একটি গ্রুপে রেজওয়ান আহমেদ রিফাত নামে এক শিক্ষার্থী জানান, ঢাবির ‘ক্ষণিকা’ বাসটি মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং শমরিতা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে জানান, ফ্লাইওভার থেকে নামার আগে বাসটির চাকা বিস্ফোরিত (ব্লাস্ট) হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, বাসের সামনের দিকে থাকা যাত্রীদের অবস্থা গুরুতর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে সংশ্লিষ্টরা অবস্থান করছেন এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪