| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বলিউডের পর্দার আড়ালের রাজনীতি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১১:০৩:৪২:পূর্বাহ্ন  |  ১৩৬৮৪ বার পঠিত
বলিউডের পর্দার আড়ালের রাজনীতি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

রিপোর্টাস২৪ ডেস্ক: সাফল্যের ঝলমলে আলোয় ঢাকা থাকলেও বলিউডের ভেতরের গল্প সবসময়ই সুখকর নয় এমনটাই জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড দুই অঙ্গনেই নিজের শক্ত অবস্থান গড়ে তোলা এই অভিনেত্রী এবার খুলে বললেন ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ইন্ডাস্ট্রিতে নতুন থাকাকালে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির বাস্তবতা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।

তিনি বলেন, শুরুতে ভাবতেন যেমন তার বাবা-মা তার সাফল্য চান, তেমনি বড় তারকারাও নিশ্চয়ই নিজেদের সন্তানদের সাফল্য কামনা করেন, এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের ‘অন্দরমহলের রাজনীতি’ সম্পর্কে কঠিন বাস্তবতা বুঝতে শুরু করেন তিনি।

ক্যারিয়ারের এক পর্যায়ে একাধিক অপমানজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। প্রিয়াঙ্কা জানান, একটি বড় ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও হঠাৎ করে তাকে বাদ দেওয়া হয়। এমনকি সেটে সহ-অভিনেতার কাছ থেকেই তাকে এই সিদ্ধান্তের কথা জানতে হয়, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

শুধু তাই নয়, আরেকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে কৌশলে তাকে সরিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়। একের পর এক এমন ঘটনার কারণে তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে, অভিনয় ছেড়ে অন্য পেশায় চলে যাওয়ার কথাও ভেবেছিলেন।

তবে সব প্রতিকূলতা পেরিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। তার এই অভিজ্ঞতা আবারও মনে করিয়ে দেয় গ্ল্যামারের জগতের আড়ালেও লুকিয়ে থাকে কঠিন লড়াই আর অজানা গল্প।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪