| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবানন নিয়ে যুদ্ধবিরতি ভাবনায় ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৩:১৭:২৯:অপরাহ্ন  |  ১৩৮২৫ বার পঠিত
লেবানন নিয়ে যুদ্ধবিরতি ভাবনায় ইসরায়েল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘিরে আশাবাদ বাড়ছে। লেবাননকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ায় পরিস্থিতি কিছুটা ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। একই সময়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির তেহরানে মধ্যস্থতার উদ্যোগ অব্যাহত রেখেছেন।

ইসরায়েলের মন্ত্রিসভা লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটে এ আলোচনা গুরুত্ব পাচ্ছে। লেবাননের কর্মকর্তারাও জানিয়েছেন, যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও সময়সীমা বা ঘোষণা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনা “গঠনমূলক” এবং অব্যাহত রয়েছে। তিনি জানান, উভয় পক্ষের মধ্যে আবারও পাকিস্তানে সরাসরি বৈঠক হতে পারে।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আলোচনার প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি স্থগিতের প্রস্তাব দিলেও তেহরান স্বল্পমেয়াদি সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শান্তির সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যদিও অনেক বিনিয়োগকারী এখনো সংশয়ী।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালীএ জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে। ইরান সতর্ক করে বলেছে, অবরোধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল, ওমান সাগর ও লোহিত সাগরে বাণিজ্য প্রবাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সমঝোতা হলে ওমান উপকূলঘেঁষা অংশ দিয়ে জাহাজ চলাচল আংশিকভাবে স্বাভাবিক করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ব্যাক-চ্যানেল আলোচনায় কিছু অগ্রগতি হলেও পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে সমাধান না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪