| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৪ বছর পর লেবানন-ইসরায়েল নেতাদের সম্ভাব্য সংলাপ: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৩:৩২:০৭:অপরাহ্ন  |  ১৩৫৫৫ বার পঠিত
৩৪ বছর পর লেবানন-ইসরায়েল নেতাদের সম্ভাব্য সংলাপ: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  দীর্ঘ কয়েক দশক পর লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কথা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা কথা বলবেন। আগামীকালই তা হতে পারে। তবে কোন পর্যায়ের নেতাদের মধ্যে এই সংলাপ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বিনিয়াহুর কার্যালয় এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের দপ্তর থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সম্ভাব্য সংলাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের জেরে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।

এদিকে, লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করেছে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রের দাবি, ওয়াশিংটনের চাপের মুখে যুদ্ধবিরতির দিকে এগোতে পারে তেল আবিব।

তবে মাটির পরিস্থিতি এখনো উত্তপ্ত। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রেখেছে এবং সীমান্তবর্তী শহরগুলোর দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও রকেট হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সংলাপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও স্থায়ী সমাধানের পথ এখনো অনিশ্চিত।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪