| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে রকেট হামলা করল হিজবুল্লাহ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ২২:২৩:৫৮:অপরাহ্ন  |  ৫৩২৪ বার পঠিত
ইসরায়েলে রকেট হামলা করল হিজবুল্লাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফার ক্রায়োট উপকণ্ঠে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কিছু রকেট আকাশেই প্রতিরোধ করা হয়েছে, আর বাকি রকেটগুলো খোলা এলাকায় আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তামাম স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই নিহত হন। এই হামলাকে গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। বেইত লাহিয়ার পাশাপাশি গাজা সিটির টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান।

এ ছাড়া মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়কের দিকে গুলি ছোড়া হলে অন্তত চারজন আহত হন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪