| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি কাঁটাতারের বেড়া!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৯:৩২:২২:অপরাহ্ন  |  ৫০২ বার পঠিত
ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি কাঁটাতারের বেড়া!

ইন্টারন্যাশনাল ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের উম্ম আল-খাইর গ্রামে ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইহুদি বসতি স্থাপনকারীরা। এর ফলে বহু শিশুর শিক্ষা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে এবং যারা স্কুলে যাওয়ার চেষ্টা করছে, তাদের চরম ঝুঁকি নিয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কারমেল বসতি থেকে আসা লোকজনই পরিকল্পিতভাবে এই বাধা তৈরি করেছে।

গ্রাম পরিষদের প্রধান খলিল হাতালিন জানান, শিশুদের নিরাপদ চলাচলের একমাত্র প্রধান পথটি বন্ধ করে দেওয়ায় তাদের এখন বসতির খুব কাছ দিয়ে বিপজ্জনক পথ ব্যবহার করতে বলা হচ্ছে। টানা দ্বিতীয় দিনের মতো এই অবস্থা চলায় শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয় প্রশাসনের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিশুদের দীর্ঘদিনের ব্যবহৃত নিয়মিত পথটি পুনরায় খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ফিলিস্তিনিদের এলাকা ছাড়া করার একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা যৌথভাবে ভীতি প্রদর্শন করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার চেষ্টা করছে, যা কার্যত জাতিগত নিধনের নামান্তর। বিশেষ করে পশ্চিম তীরে ইসরাইলি সেনা অভিযান শুরুর পর থেকে নতুন চেকপোস্ট ও সড়ক অবরোধের মাধ্যমে ফিলিস্তিনিদের চলাচলের ওপর বিধিনিষেধ প্রতিনিয়ত কঠোর করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এসব বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও বাস্তবে এর বিস্তার ও সাধারণ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব বেড়েই চলেছে। সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪