| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রয়টার্স

হরমুজ প্রণালীর কিছু অংশে এখনো মাইনের হুমকি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২১:৪৮:৪২:অপরাহ্ন  |  ৪৩৬ বার পঠিত
হরমুজ প্রণালীর কিছু অংশে এখনো মাইনের হুমকি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কিছু অংশে সমুদ্র মাইনের হুমকি এখনো পুরোপুরি পরিষ্কার নয় বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী। জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার জারি করা এক পরামর্শবার্তায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সংস্থা ইউএস এনসিএজিএস (NCAGS) জানায়, ট্রাফিক সেপারেশন স্কিম (TSS) এলাকায় মাইনের হুমকির অবস্থা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তাই ওই এলাকা এড়িয়ে চলার বিষয়টি বিবেচনা করা উচিত।

ট্রাফিক সেপারেশন স্কিম (TSS) হলো একটি নির্ধারিত নৌ-রুট ব্যবস্থা, যা ১৯৬৮ সালে জাতিসংঘের শিপিং সংস্থার উদ্যোগে চালু করা হয়। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথকে ইরান ও ওমানের জলসীমার মধ্যে পৃথক করিডরে ভাগ করা হয়েছে, যাতে নৌযান চলাচল নিরাপদ ও নিয়ন্ত্রিত থাকে।

তবে এই সতর্কবার্তাটি কখন জারি করা হয়েছে,লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার ঘোষণা দেওয়ার আগে নাকি পরে,তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলমান উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪