| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রয়টার্স

ইরান থেকে ইউরেনিয়াম উত্তোলন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২২:১২:১১:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
ইরান থেকে ইউরেনিয়াম উত্তোলন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য তেহরানের সঙ্গে যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন।

রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এটি একসঙ্গে করব। ইরানের সঙ্গে ধীরে-সুস্থে কাজ করে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনন শুরু করব এবং সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।

তিনি “নিউক্লিয়ার ডাস্ট” বা পারমাণবিক ধূলিকণার কথা উল্লেখ করে বলেন, এগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে।

ট্রাম্পের এই মন্তব্য মূলত গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান উদ্ধারের প্রসঙ্গেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪