| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েল যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২২:২৮:২৫:অপরাহ্ন  |  ৩৭৬ বার পঠিত
ইসরায়েল যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, কূটনৈতিক তৎপরতার জেরে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানায়। 

তিনি এই কূটনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানান।

পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি। তিনি জোর দিয়ে বলেন, দেশটি শান্তি চায়, তবে একই সঙ্গে ইরানের অখণ্ডতা রক্ষায়ও প্রতিশ্রুতিবদ্ধ। 

এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতা, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যা করে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪