| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রয়টার্স

ভোলগা তীরবর্তী শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৪:১১:০১:অপরাহ্ন  |  ৫৪১ বার পঠিত
ভোলগা তীরবর্তী শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভোলগা নদীর তীরবর্তী দুটি শিল্পনগরী এবং সেন্ট পিটার্সবার্গের কাছে অবস্থিত একটি বাল্টিক সাগরবন্দর লক্ষ্যবস্তু হয়েছে বলে স্থানীয় গভর্নররা জানিয়েছেন।

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, ভিসোটস্ক  বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই বন্দরে রাশিয়ার জ্বালানি কোম্পানি লুকোইলের একটি টার্মিনাল রয়েছে, যেখান থেকে ফুয়েল অয়েল, ন্যাফথা, ডিজেল এবং ভ্যাকুয়াম গ্যাস অয়েল রপ্তানি করা হয়।

অন্যদিকে সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, ভোলগা নদীর তীরবর্তী সাইজরান এবং নোভোকুইবিশেভস্ক শহরের শিল্প স্থাপনাগুলোতেও হামলা হয়েছে। এই দুটি শহর ভিসোৎস্ক বন্দর থেকে প্রায় ১,৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তিনি নির্দিষ্ট কোনো স্থাপনার নাম উল্লেখ না করলেও জানা গেছে, উভয় শহরেই তেল শোধনাগার রয়েছে, যেগুলো ইউক্রেন যুদ্ধ চলাকালে একাধিকবার হামলার শিকার হয়েছে।

যুদ্ধের চলমান প্রেক্ষাপটে ইউক্রেনের এই ধরনের ড্রোন হামলা রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪