| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজে পূর্ণ জাহাজ চলাচল চায় যুক্তরাজ্য

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৫:০৮:১৩:অপরাহ্ন  |  ১৮৩৯ বার পঠিত
হরমুজে পূর্ণ জাহাজ চলাচল চায় যুক্তরাজ্য
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালী এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি দ্রুত এ গুরুত্বপূর্ণ নৌপথে পূর্ণমাত্রায় জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার তুরস্কের আন্তালিয়ায় এক কূটনৈতিক ফোরামের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কুপার বলেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত। কিন্তু এখনো প্রণালিটিতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি।

তিনি আরও বলেন, এই অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করা জরুরি।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক চাপও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪