| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারমাণবিক অধিকার থেকে ইরানকে বঞ্চিত করার কোনো যুক্তি নেই: পেজেশকিয়ান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৯:৩৪:৩৩:পূর্বাহ্ন  |  ১৮৮৩০৯৮ বার পঠিত
পারমাণবিক অধিকার থেকে ইরানকে বঞ্চিত করার কোনো যুক্তি নেই: পেজেশকিয়ান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানি ছাত্র সংবাদ সংস্থা (ইসনা)-এর বরাতে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি বলেন না কোন অপরাধে? একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এই মন্তব্য এসেছে। পারমাণবিক কর্মসূচি ঘিরে দুই দেশের মধ্যে মতবিরোধ এখনও অব্যাহত রয়েছে, যদিও সাম্প্রতিক আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান তাদের দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন, যেখানে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সার্বভৌম অধিকার হিসেবে দেখে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত বা স্থগিত করার পক্ষে অবস্থান নিয়েছে, যা দুই দেশের আলোচনাকে জটিল করে তুলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪