| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ২২:৩৫:২৮:অপরাহ্ন  |  ৪৩৪ বার পঠিত
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: শান্তি চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। 

রোববার (১৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যৌক্তিক’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন। অন্যথায়, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প। তার দাবি, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে, যা চুক্তির চরম লঙ্ঘন।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ইরানের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে এবং এ ঘোষণার মাধ্যমে ইরান উল্টো যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে। তথ্যসূত্র: আল-জাজিরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪